ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক হতে চাইলে

  • প্রাচীন চিকিৎসা পদ্ধতি ইউনানি ও আয়ুর্বেদ। এখনো প্রচলিত এই চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসাসেবার সঙ্গে জড়িত বহু চিকিৎসক, কর্মী ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান। চাহিদার তুলনায় জনবল কম থাকায় এই খাতে ক্যারিয়ার গড়া সহজ। পেশাদারি ডিগ্রি, কাজের সুযোগ, আয়-রোজগারসহ বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদ
ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক হতে চাইলে
ইউনানি কিংবা আয়ুর্বেদিকে নিবন্ধিত চিকিৎসক হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমাধারী হতে হয়।

কাজের সুযোগ কোথায়

হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ডিপার্টমেন্ট অব আয়ুর্বেদিক মেডিসিনের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. বাবুল আক্তার বলেন, ‘ইউনানি ও আয়ুর্বেদিক বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি নেওয়ার পর নিবন্ধিত চিকিৎসক হিসেবে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়া যাবে। এই ডিগ্রি নিয়ে দেশের যেকোনো এলাকায় নির্দিষ্ট চিকিৎসাসেবা দেওয়া যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ের প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষকতা ও অন্যান্য পদে চাকরির সুযোগ পাবেন ডিগ্রিধারীরা। দেশের প্রায় প্রতিটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ইউনানি ও আয়ুর্বেদিক শাখা রয়েছে।

https://17b15df3aa7d3dd6588d5d98b4c6423b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html সেখানেও প্রচুর চাহিদা রয়েছে।’ তিনি আরো জানান, ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন শাখায় ইউনানি এক্সপার্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ানসহ নানা ধরনের পদে চাকরির সুযোগ আছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর ওষুধ বিক্রয় ও বিপণনেও সুযোগ রয়েছে। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে নানা ধরনের পদে কাজের সুযোগ আছে।

https://17b15df3aa7d3dd6588d5d98b4c6423b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html বিভিন্ন এনজিও ও স্বাস্থ্যসেবা প্রকল্পেও কাজের সুযোগ রয়েছে। হামদর্দ, সাধনা, এপি, কুন্ডেশ্বরী, নেপচুনসহ এমন আরো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাবেন ডিগ্রিধারীরা।

ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক হতে চাইলেসুযোগ যাঁদের

মোমেনশাহী ইউনানি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম জানান, ডিপ্লোমা করতে দরকার হবে এসএসসি বা সমমান। যেকোনো বিভাগ থেকে পাস করা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

https://17b15df3aa7d3dd6588d5d98b4c6423b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html তবে বিজ্ঞান বিষয়ে জ্ঞান থাকা জরুরি। প্রার্থীর বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। সপ্তাহে ছয় দিনের মধ্যে দুদিন ব্যাবহারিক ও চার দিন তাত্ত্বিক ক্লাস নেওয়া হয়। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে ইউনানি ও আয়ুবের্দিক বিষয়ে পেশাগত ডিপ্লোমা কোর্সে আবেদনের সুযোগ ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

নিবন্ধিত চিকিৎসক হতে চাইলে

নিবন্ধিত চিকিৎসক হতে ইউনানি অথবা আয়ুর্বেদিক বিষয়ে অনুমোদিত ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ থেকে সাড়ে চার বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

https://17b15df3aa7d3dd6588d5d98b4c6423b.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html চার বছরের কোর্স করার পর বোর্ডের অধীনে কোয়ালিফাইং বা যোগ্যতা পরীক্ষায় পাস করতে হবে। এরপর সফলভাবে ছয় মাসের ইন্টার্ন কোর্স করতে হবে। সব শেষে বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন  (https://bbuasm.gov.bd) থেকে ডিপ্লোমা অব ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিইউএমএস) কিংবা ডিপ্লোমা অব আয়ুবের্দিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএএমএস) সনদ পাবেন প্রার্থীরা। একই সঙ্গে বোর্ড থেকে সংশ্লিষ্ট সরকারি আইন অনুযায়ী কোয়ালিফাইড ‘এ’ ক্যাটাগরিতে রেজিস্টার্ড চিকিৎসকের মর্যাদা দেওয়া হবে। ডিইউএমএস ও ডিএএমএস মূলত রেজিস্টার্ড চিকিৎসক হওয়ার পেশাদারি ডিপ্লোমা সনদ।

আয়-রোজগার কেমন

স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে শুরুতে আয় সামান্য হলেও দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে আয়ও বাড়তে থাকে। এ ক্ষেত্রে সেবার মান, স্থান ও পরিচিতির সঙ্গে আয় অনেকটা নির্ভর করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোয় শিক্ষকতায় ভালো বেতন দেওয়া হয়। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারীদের ভালো বেতন-ভাতা দেওয়া হয়। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদে দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে বেতন-ভাতা পাওয়া যায়।

কোথায় ডিপ্লোমা

ইউনানি অথবা আয়ুর্বেদিক পেশায় আগ্রহীদের ডিপ্লোমা নিতে হবে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে।

► ইউনানি ডিপ্লোমা প্রতিষ্ঠান : বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক সিস্টেমস অব মেডিসিন অনুমোদিত মোট ১৭টি কলেজ রয়েছে দেশব্যাপী। প্রতিষ্ঠানগুলো হলো—সরকারি তিব্বিয়া কলেজ, সিলেট; তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা; চট্টগ্রাম ইউনানি তিব্বিয়া কলেজ, চট্টগ্রাম; চাঁদপুর ইউনানি তিব্বিয়া কলেজ, চাঁদপুর; ভোলা ইসলামিয়া ইউনানি কলেজ, ভোলা; খুলনা ইউনানি মেডিক্যাল কলেজ, খুলনা; মোমেনশাহী ইউনানি মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ; আকবর আলী খান কারিগরি ও বাণিজ্য কলেজ (ইউনানি শাখা), কুমিল্লা; ইউনানি তিব্বিয়া কলেজ, ফেনী; হামদর্দ ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া; হাকিম সাঈদ ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইউনানি), কলাবাগান, ঢাকা; রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (ইউনানি), লক্ষ্মীপুর; ডা. আব্দুল গণি ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, রংপুর; হাফেজ কারি আব্দুস সালাম ইউনানি-আয়ুবের্দিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বাগেরহাট; শেখ মো. ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানি কলেজ ও হাসপাতাল, গফরগাঁও, ময়মনসিংহ; পঞ্চগড় ইউনানি কলেজ অ্যান্ড হাসপাতাল, পঞ্চগড় এবং বরিশাল ইউনানি কলেজ ও হাসপাতাল, বরিশাল। এসব প্রতিষ্ঠানে ডিইউএমএস ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যাবে।

  আয়ুর্বেদিক ডিপ্লোমা প্রতিষ্ঠান : সারা দেশে মোট ১০টি আয়ুর্বেদিক কলেজ বা প্রতিষ্ঠানে ডিএএমএস (ডিপ্লোমা) করা যায়। প্রতিষ্ঠানগুলো হলো—মোমেনশাহি আয়ুর্বেদিক কলেজ, ময়মনসিংহ; নূর মজিদ আয়ুর্বেদিক কলেজ, রামপুরা, ঢাকা; মোজাহের আয়ুর্বেদিক কলেজ, চট্টগ্রাম; শ্রীহট্ট সংস্কৃত কলেজ (আয়ুর্বেদ বিভাগ), সিলেট; কুন্ডেশ্বরী আয়ুর্বেদিক কলেজ, চট্টগ্রাম; প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ, মাগুরা; অমৃত লাল দে আয়ুর্বেদ ও ইউনানি মহাবিদ্যালয়, বরিশাল; মডার্ন ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সাভার, ঢাকা; টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বগুড়া এবং হজরত খাজার বশীর ইউনানি ও আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, জামালপুর। এ ছাড়া হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে নিয়মিত  প্রোগ্রামে এক বছরের ইন্টার্নসহ মোট ছয় বছরের স্নাতক ডিগ্রি এবং ডিপ্লোমাধারীরা এক বছরের ইন্টার্নসহ মোট তিন বছরের স্নাতক নিতে পারবেন। সূত্র: কালের কন্ঠ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart
Scroll to Top